কমলগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ১১৩ পরিবার

August 9, 2023,

প্রনীত রঞ্জন দেবনা॥ মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে আরো ১১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বুধবার ৯ আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করেন। উদ্বোধনের পর ১১৩ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর চাবি হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ,  সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com