ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, কমলগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

August 24, 2023,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বেকারীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ২৪ আগস্ট মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বেকারীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এ জরিমানা করেন মো: শফিকুল ইসলাম।

মো: শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বেকারীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারে ফাস্ট টাইম বেকারীকে ১০ হাজার টাকা, চার ভাই বেকারীকে ৫ হাজার টাকা, দুলাল স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com