কমলগঞ্জে দেশীয় অস্ত্র ও চোরাই মালামালসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও চোরাই মালামালসহ রাসেল মিয়া ও আমিনুল ইসলাম (আল আমিন) নামে দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২৬ আগস্ট ৪ ঘটিকার সময় কমলগঞ্জ থানাধীন চিৎলিয়া ও বড়গাছ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়।
কমলগঞ্জ থানার এসআই নিয়াজ মাহমুদ জানান, গত ৩০ জুন কমলগঞ্জ উপজেলা পরিষদের সামনে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনা ঘটে।
সে সময় কুরিয়ার সার্ভিস অফিসের সহকারী ম্যানেজার জনৈক মওদুদ আহমেদ অজ্ঞাত লোকদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ প্রাপ্তির পর থেকেই পুলিশ এই চুরির রহস্য উদঘাটনে কাজ শুরু করে। আজ রাতে গোপন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রথমে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের রাসেলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
রাসেলের বাড়িতে তল্লাশী করে চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার রড,তরবারি, ছোড়া ও শাবল জব্দ করা হয়।
পরবর্তীতে রাসেলকে জিজ্ঞাসাবাদে সে কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে এবং চোরাই মালামাল কমলগঞ্জ উপজেলা সংলগ্ন বড়গাছ এলাকার জনৈক আল আমিনের কাছে রয়েছে মর্মে জানায়।
রাসেলের দেয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে কমলগঞ্জ থানাধীন সরইবাড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে আমিনুল ইসলাম ওরফে আল আমিনকে আটক করা হয়।
পরে আল আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি এবং আশেপাশে তল্লাশি করে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত ২ জন কুরিয়ার সার্ভিস অফিস থেকে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।
আটককৃতরা হলো- মোঃ রাসেল মিয়া, পিতাঃ-ইউনুস মিয়া, সাং-চিৎলিয়া,থানাঃ-কমলগঞ্জ,জেলাঃ- মৌলভীবাজার,
২/আমিনুল ইসলাম প্রকাশ আল-আমিন পিতা জাফর আলী গ্রামঃ- পশ্চিম বড়গাছ থানাঃ-কমলগঞ্জ, জেলা:মৌলভীবাজার।



মন্তব্য করুন