একদিনের ব্যবধানে মৌলভীবাজারে তাপমাত্রা কমেছে প্রায় ৭ ডিগ্রী, সর্ব নিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রী

February 4, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সকাল থেকে রোদের দেখা মিললে ও শীতের তীব্রতা কমেনি। গেল কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও একদিনের ব্যবধানে সেই তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রী সেলসিয়াস কমেছে। আজ রবিবার ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহায়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়ে ছিলো ১৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস।
ভোরের দিকে ঘনকুয়াশা আর রাতে তীব্রশীত ও দিনভর কনকনে ঠান্ডা বাতাসের কারনে দূর্ভোগ কমেনি চা শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া শ্রমজীবি সাধারণ মানুষের। এদিকে আবারও শীত ঝেঁকে বসায় জেলার চা বাগান, হাওর পাড়ের মানুষ সহ প্রত্যন্ত এলাকার মানুষ ও নিম্ন আয়ের শ্রমিকদের দূর্ভোগ বেড়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com