রাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষপূর্তি ও মিলন মেলা অনুষ্ঠিত

February 5, 2024,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ‘রাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়’ এর শতবর্ষপূর্তি ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান উদযাপনে যুক্ত ছিলেন স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী।

৩ ফেব্রুয়ারি শনিবার সকালে রাকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১ম পর্বে জাতীয় পতাকা, উৎসব পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ ফজলুল্লাহ। উদ্বোধনের পর রেজিস্ট্রেশন করা প্রাক্তন শিক্ষার্থীরা উপহার সামগ্রী সংগ্রহ করে উৎসবে মেতে উঠেন।

পরে দ্বিতীয় পর্বে আলোচনা সভা শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মৌলবীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ ফজলুল্লাহ।

শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক শাহ্ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একই কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালিক, উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ডা: ছাদিক আহমদ, মৌলভীবাজার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ আখলাকুল আম্বিয়া শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খান, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী।

আরও বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মনোয়ারা জামির, যুগ্ম আহবায়ক আহমদুর রহমান নান্না ও আব্দুর রহমান আশিক, যুগ্ম সদস্য সচিব শিক্ষক মোর্শেদ মুন্না, ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদ সদস্য সেলিম আহমদ, সাবেক ছাত্র মতিউর রহমান, ইউছুফ আহমদ, আসাদ আহমদ প্রমুখ। পরে জোহরের নামাজ শেষে সবাই মধ্যাহৃ ভোজে অংশ নেন

তৃতীয় পর্বে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ এবং কৃতি ছাত্রদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আসাদ আহমদ, শাহ্ তোফায়েল আহমদ মাফি এবং শাহ্ আব্দুল কাইয়ুম নাফি। এই ৩ জন সাবেক ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত পর্বে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শাহ্ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহমেদ আলী, মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রোহেনা আক্তার খানম এবং শিক্ষাবিদ ও সাংবাদিক ডা: ছাদিক আহমদ।

বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, সাবেক শিক্ষক আব্দুর রহমান সিকন্দর, মুজিবুর রহমান পলু, শিপ্রা দাস, রহিমা বেগম, মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইনাম উল্লাহ খান, সাবেক শিক্ষক আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন।

শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বর্তমান সময়ের আলোচিত শিল্পী নাদিম ওয়াহেদ, বিশিষ্ট সংগীত শিল্পী সুপ্রিয়া দে এবং শিল্পী অভি। এলাকার হাজারো মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্কুলের প্রতিষ্ঠাতা, জমিদাতা এবং সকল সাবেক শিক্ষক ছাত্র ও স্কুল কমিটির সাবেক নেতৃবৃন্দকে স্বরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com