সিনিয়র সাংবাদিক আবদুল হামিদ মাহবুবের মাতা আর নেই

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের কন্ঠের সাবেক স্টাফ রিপোর্টার, বিশিষ্ট ছড়াকার আবদুল হামিদ মাহবুবের মাতা ১৫ মে বৃহষ্পতিবার সন্ধ্যায় শহরের বনবিথির বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহিরাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। তিনি চার সন্তান, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার ১৬ মে বাদ জুমা মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগাহ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রবীণ সাংবাদিক এম এ সালাম, সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান, লেখক গবেষক আহমদ সিরাজ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বকশি ইকবাল ও সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো: নজরুল ইসলাম মুহিব, বাংলা ট্রিবিউন ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহববুর রহমান রাহেল প্রমুখ।



মন্তব্য করুন