ফের মৌলভীবাজার জেলা বিএনপি বিভক্তির অবসান

May 22, 2025,

স্টাফ রিপোর্টার : ফের মৌলভীবাজার জেলা বিএনপি বিভক্তির অবসান শেষে ঐক্যবদ্ধ হয়েছে।

বুধবার ২১ মে সন্ধ্যায় জেলা বিএনপির আহবায়ক এর বাসভবনে আহ্বায়ক কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ূরের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, আহবায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু, আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, আব্দুল ওয়ালী সিদ্দিকি, মোয়াজ্জেম হোসেন মাতুক, এম এ মুকিত, বকশি মিসবাহ উর রহমান, আব্দুল হাফিজ, মনোয়ার আহমেদ রহমান, স্বাগত কিশোর দাস চৌধুরীসহ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেন মৌলভীবাজার জেলা বিএনপির ঐক্য আছে ঐক্য থাকবে ইনশাল্লাহ সব সময় ঐক্য থাকবে।

বিশেষ সভায় আলোচনা হয়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালন ও আগামী ২৭ ও ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টার সমাবেশে যোগদান বিষয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com