মৌলভীবাজারে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ের দাবিতে মান/ববন্ধন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র কেন্দ্রীয় কমিটির আহবানে সারা দিয়ে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ২২ মে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় কুসুমবাগ এস আর প্লাজার সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ইমদাদুল হক মছনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো: ইউসুফ আলী, সেলিম আহমদ, সৈয়দ ফয়েজ আহমদ, রফিকুল ইসলাম, শতদল চক্রবর্তী, সৈয়দ এলিম আহমদ, শ্যামল কান্তি, লুৎফুর রহমান সুলেমান, ইকবাল হোসেন পাবেল প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা বাংলাদেশ সরকারের কাছে তাদের চার দফা দাবি তুলে ধরেন, এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, তাদের দাবি গুলো হল ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্য ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।



মন্তব্য করুন