মৌলভীবাজারে গার্ল গাইডস্ এসোসিয়েশনের ওয়রিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত

May 22, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদেও গার্ল গাইডস্ এসোসিয়েশনের ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে একদিনের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

২২ মে বৃহস্প্রতিবার বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট বিভাগ এর মৌলভীবাজার প্রশিক্ষন হল মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপি এ ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। এতে সভাপতিত্ব করেন গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিশনার বেগম নূরজাহান সোয়ারা।

গার্ল গাইডস্ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার এর সঞ্চালনায় বিভিন্ন মাদ্রাসা ও কারিগরি  বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন গার্ল গাইডস্ এসোসিয়েশনের জেলা শাখার অপরাজিতা রায়,নাজমা বেগম ও জেলা মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী সহ অন্যান্যরা। ওরিয়েন্টেশন কোর্সে জেলার কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠানে ৫০জন শিক্ষক অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com