লাইসিয়াম ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার : আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ক্লাব “লাইসিয়াম”।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রব এর সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অম্লান কান্তি ধর ও পূর্ণিমা দাশ-এর যৌত্র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনসুর আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর শফিউর রহমান, প্রফেসর রফি উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: মোবারক খাঁন, আবু তাহের, শ্রী চয়ন চক্রবর্তী,তাছলিমা আক্তার প্রমুখ। বক্তারা আশা ব্যক্ত করে বলেন রাষ্ট্রবিজ্ঞানের এ ক্লাব (লাইসিয়াম) শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতিসহ বিভিন্ন কর্মকান্ডের মধ্যে দিয়ে অন্যতম ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আলোর দিশারী হয়ে অন্যদের পথ দেখাবে।
লাইসিয়ামের সভাপতি আব্দুর রব (বিভাগীয় প্রধান), সহ-সভাপতি রাইয়ান হোসেন, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন সিকদার নয়ন, সাংগঠনিক সম্পাদক মো: তোফাজ্জল হোসেন ইমন, সহ-সাংগঠনিক অম্লান কান্তি ধর, ফাহিম হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ মাহবুবা জান্নাত শরীফা, প্রচার,প্রকাশনা ও সেমিনার বিষয়ক সম্পাদক সজীব বৈদ্য, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান, নাঈমা আক্তার, ক্রীড়া সম্পাদক সাঞ্জব আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক পূর্ণিমা দাশ চৌধুরী, মরিয়ম জান্নাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়িতা দেবনাথ, সহ-সাহিত্য সম্পাদক সংগীতা রাণী দেবনাথ, সাধারণ সদস্য নুরুল ইসলাম, প্রান্তিয়া দেব প্রাপ্তি, অনয় দেবনাথ, নাঈম চৌধুরী রিয়াদ, রিয়া দেব, রাহিম চৌধুরী নির্বাচিত হন।



মন্তব্য করুন