মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার ২৮ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, দিনব্যাপী কর্শালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেএম শাখা এবং সীমান্ত সেল) আয়সা আক্তার লাবনী সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী সচিব (প্রশাসন ও কাউন্সিল) তানিয়া মুন, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে তামাক সেবনের ক্ষতিকর দিক ও ধূমপানের কুফল প্রেজেন্টেশন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।
প্রশিক্ষণে তামাকের স্বাস্থ্যঝুঁকি, সামাজিক প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তামাকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহবান করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতায় কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।



মন্তব্য করুন