মৌলভীবাজারে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

May 31, 2025,

স্টাফ রিপোর্টার : ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ পালিত হয়েছে।

শনিবার ৩১ মে সকাল ১০টায় ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজনে ও মাদক নিয়ন্ত্রণ সেল এর সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত আকারে র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে তামাকের কুফল নিয়ে একটি প্রেজেন্টেশন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ।

বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন পিপিএম, জেলা আইনজীবী সমিতির আহবায়ক, বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রনয় কান্তি দাশ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, হেফাজতে ইসলাম মৌলভীবাজারের আহবায়ক মাওলানা জামিল আহমদ আনসারী, ডা: জিল্লুল হক সহ অন্যন্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com