শেরপুর ফাঁড়ি পুলিশের অভি/যানে ৩ কেজি গা/জা উদ্ধা/র, আ/টক ২
May 31, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার ২৯ মে রাতে মৌলভীবাজার জেলার সদর থানার অন্তর্ভুক্ত শেরপুর ফাঁড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে শেরপুর বাজার এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রাজিব হোসেন (২৫) ও জাকির হোসেন(২৩)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার রাজবাড়ী গ্রামে।
ফাঁড়ি পুলিশ সুত্র জানা যায়, আটককৃত দুজনকে তল্লাশী করে তাদের সাথে থাকা নীল রঙের ২টি প্লাস্টিকের ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরর পর শুক্রবার সকালে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন