শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ

স্টাফ রিপোর্টার : দেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে শহরের পশ্চিম বাজার জামে মসজিদে শুক্রবার ৩০ মে বাদ জুম্মা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান এর উদ্যোগে বাদ জুম্মা শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগা জামে মসজিদের প্রাঙ্গনে দোয়া মাহফিল ও গরীব দু:স্থদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সদস্য সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, বকসি মিছবাউর রহমান, মো: ফখরুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও সাহসিকতা আমাদের পথ দেখায়। দেশের স্বাধীনতার ঘোষনা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁহার শিক্ষা ও আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।



মন্তব্য করুন