মৌলভীবাজার দূরপাল্লার যাত্রীবাহী বাসে জরি/মানা

June 2, 2025,

স্টাফ রিপোর্টার : বিআরটিএ মৌলভীবাজার সার্কেল ও জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান এর নির্দেশ বাস্তবায়নে, ঈদ উল আযহা উপলক্ষে যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নভাবে বাড়ি ফেরার লক্ষ্যে বিভিন্ন বাস কান্টার গুলোতে অভিযান করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার ২ জুন শহরের ঢাকা বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা কালে দূরপাল্লার দুটি যাত্রীবাহী বাসে ভাড়ার চার্ট না থাকা ও বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়। এসময় বাস কাউন্টার গুলোতে সরেজমিনে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে সর্তকতা ও বিভিন্ন নির্দেশ জারি করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) অন্তরা সরকার অদ্রি এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে যাত্রীবাহী বাসের লাইটিং ব্রেকিং ও ইন্ডিকেটর সিস্টেম সহ চাকার ফিটনেস পরীক্ষা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com