সৈয়দ শাহ্ মোস্তফা কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : সৈয়দ শাহমোস্তফা কলেজের বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সোমবার ২ জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমাধর কৃষ্ণার সভাপতিত্বে ও প্রভাষক মো: কাউসার মিয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও বাসস মৌলভীবাজার জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহমদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসার সৈয়দ ফজলুল্লাহ, সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মাদ আস-আদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মুশফিকুর রহমান, কমলগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মুমিত, অত্র কলেজের গভর্নিং বডির সদস্য রুবেনা আক্তার ও আব্দুল হাই ।
অনুষ্ঠানে সহকারি অধ্যাপকদের মধ্যে উপস্থিত ছিলেন ইসরাত জাহান, আমাতুল ফৌজিয়া, মোঃ আফজাল হোসেন এবং প্রভাষক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলে রুবিনা পারভিন, শ্রীবাসসূত্র ধর, আ.স.ম সায়েম বিন সালাম, মোঃ সাইফুল্লাহ, তাসলিমা আক্তার, ফাতেহা বেগম, সাবিনা ইয়াসমিন, আব্দুল বারিক, জান্নাতুল ফেরদৌস, ফেরদৌস আরা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন হয়রত মোহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই আমাদের সমাজে সুখ, শান্তি প্রতিষ্ঠা হতে পারে। তিনি আরবের সবচাইতে বর্বর জাতীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন এবং অবহেলিত নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠান শেষে কোরআন তেলাওয়াত, হামদ্, নাতে রাসুল এবং রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মিলাদ শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয় ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শিরণী বিতরণ করা হয়।



মন্তব্য করুন