মৌলভীবাজারে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার : জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে জেলার অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিনা মূল্যে সহায়ক উপকরন বিতরণ করা হয়েছে।
৩ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিনা মূল্যে সহায়ক উপকরণ বিতরণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিনামূল্যে বিভিন্ন ধরণের থেরাপি সেবা এবং সহায়ক উপকরণ (হুইল চেয়ার, ট্রাই-সাইকেল, হিয়ারিং এইড, স্মার্ট সাদাছড়ি, কর্ণার চেয়ার ইত্যাদি) ১৪৩ জন প্রতিবন্ধী ব্যক্তিদের বিতরণ হয়েছে ।




মন্তব্য করুন