সরকারি ভাবে সদর উপজেলার নিম্নাঞ্চলে ত্রাণ বিতরণ

June 3, 2025,

স্টাফ রিপোর্টার : কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত মৌলভীবাজার সদর উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার। রান্নার চুলা নিভে গেছে, অনেকের ঘরে শুকনো খাবারটুকুও নেই। এমন সময় ত্রাণ নিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন।

সোমবার ২ জুন সকাল থেকে রাত পর্যন্ত তিনি আশ্রয়কেন্দ্র ও বন্যাকবলিত এলাকায় গিয়ে অন্তত ১২০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ইউএনও মো: তাজ উদ্দিন বলেন, মানুষের দুঃসময়ে পাশে থাকাই আমাদের দায়িত্ব। শুধু ত্রাণ বিতরণ নয়, আমরা নিশ্চিত করছি যেনো কেউ অনাহারে না থাকে।

জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন জানান, বন্যার আগাম প্রস্তুতি হিসেবে জেলার ৭ উপজেলায় ১১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক উপজেলায় ৩ লক্ষ টাকা করে ২১ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com