শাহবন্দর যুব সংস্থার ঈদ পুনর্মিলনী প্রবাসী সংবর্ধনা ও নৈশভোজ

June 12, 2025,

স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী শাহবন্দর যুব সংস্থা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী প্রবাসী সংবর্ধনা ও নৈশভোজ ২০২৫ অনুষ্ঠিত হয়।

১১ জুন বুধবার রাত ৯ ঘটিকায় শাহবন্দর পালকি কনভেনশন হলে সংস্থার সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবাশ্বির আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাযুসের প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, উপ-প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ, পৃষ্ঠপোষক সদস্য রুহেল আহমদ, হোসেন আহমদ, এস আর মাসুদ, সাইদুজ্জামান জয়নাল, এসপিএল স্পনসর হারুন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মহসিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান চৌধুরী রায়হান, আনসার আহমদ, সাবেক সভাপতি হাফেজ আহমদ মাহফুজ, মোঃ ফরিদুল ইসলাম ফরাজ, সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এসপিএল প্রবর্তক তৌহীদ চৌধুরী, ইউকে প্রবাসী মুজিবুর রহমান, কানাডা প্রবাসী শাহিন আহমদ, ইউকে প্রবাসী নাসরুম মিনাল্লাহ পুলক,

বক্তারা বলেন, শাহবন্দর যুব সংস্থা একটি প্রাচীন সংগঠন, ১৯৭১ সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত সামাজিক মানবিক সংস্কৃতিক অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এসপিএল আয়োজন ও মনসুর মেধাবৃত্তি সহ তাদের সকল কাজ প্রশংসনীয়, বক্তারা শযুসের প্রশংসা করে বলেন তারা দেশ ও মানুষের কল্যানে কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে। পরিশেষে শাযুসের পক্ষ থেকে প্রবাসীদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com