বৈষম্য বিরোধী আ/ন্দো/লনে হা/ম/লার আ/সামী সাগর গ্রে/ফ/তার

June 14, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী সাগর (২১)কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১২ জুন রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর প্রেসক্লাব মোড় এলাকা থেকে মৌলভীবাজার মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সাগর জড়িত ছিলেন। হামলায় কয়েকজন ছাত্র আহত হন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাগরকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন। সাগর গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্তে অগ্রগতি এসেছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com