নিউইয়র্কের আল আমিন ইসলামিক সেন্টারে সামার ইসলামী শিক্ষার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত

August 27, 2025,

এইচ ডি রুবেল : নিউইয়র্কের এষ্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে  সামার ইসলামী শিক্ষার সমাপনী -সনদ প্রদান সম্পন্ন হয়েছে। ২৪ আগস্ট রোববার  আল আমিন ইসলামী সেন্টার এষ্টোরিয়ার উদ্যোগে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত মাদ্রাসার সামার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রথম লেভেল থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সহ হিফয লেভেলের ছাত্ররাও কিরাত প্রতিযোগিতা, হামদ, নাতে রসুল, খুতবা সহ জুময়া ও জানাজা নামাজ, ঈদের নামাজের সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক ও আল আমিন ইসলামী সেন্টারের কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

আল আমিন ইসলামী সেন্টারের সিলেবাস অনুযায়ী ইসলামি শরিয়া, পবিত্র আল কোরান এবং ইসলামি সাধারণ বিষয়ের উপর পরীক্ষায় উর্ত্তীণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল, ইমাম ও খতিব  হাফেজ, মাওলানা লুৎফুর রহমান চৌধুরী। তিনি বলেন, মাদ্রাসার এই অবুঝ শিশু, মাছুম বাচ্চারা হলো জান্নাতের বাগান। অভিভাবকরা তাদেরকে যে ভাবে গড়ে তুলতে চাইবেন সেভাবেই  গড়ে উঠবে। সুতরাং আমি সকল অভিভাবকদের অনুরোধ করছি, স্কুল শিক্ষার  পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে যেন আমরা ভূলে না যাই। নতুবা এই বহুজাতিক সংস্কৃতির দেশে আমাদের ভবিষ্যতে প্রজন্মকে হারিয়ে ফেলবো। আর মৃত্যুর পর শেষ বিচারের দিনে আমরা কেহই রেহাই পাব না।

ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। এর আলোয় নিজে এবং নিজের সন্তানদের আলোকিত করতে হবে । ইসলাম প্রত্যেক মানুষকে মানবিক মূল্যবোধ, ন্যায়পরায়নতা, সৎচরিত্রবান, সুনাগরিক, হিসেবে গড়ে তুলে। আজকের নৈতিক অবক্ষয়ের যুগে একমাত্র আল্লাহর নির্দেশিত পথ আল কোরান এবং আমাদের প্রিয় রসুলের দেখানো পথ  আল হাদিস অনুযায়ী আহলে সুন্নতুল জামাতের আদর্শকে নিজের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে অনুসরণ ও অনুকরনের মাধ্যমে ইহকাল ও পরকালের শান্তি সম্ভব। আর ইসলামের সৌন্দর্য, ভাতৃত্ববোধের শিক্ষা ছড়িয়ে দিতে হলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। সবাইকে ধন্যবাদ জানিয়ে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com