যুক্তরাজ্যে সাহিত্য ও সংস্কৃতি  উৎসবে  স্মরণিকা বিতরণ ও আলোচনাসভা

September 23, 2025,

বিকুল চক্রবর্তী (কার্ডিফ থেকে) : ইউকের কার্ডিফে অনুষ্ঠিত হয়েছে বাংলা বইমেলা উপলক্ষে প্রকাশিত সাহিত্য স্মরণিকা  নিয়ে আলোচনাসভা ও সুধীজনদের মধ্যে  স্মরণিকা বিতরণ অনুষ্ঠান।

২২ সেপ্টেম্বর সোমবার রাতে কার্ডিফ এর একটি অভিজাত হোটেলে  আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন  কার্ডিফ বাংলা স্কুলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর।

এ সময় আরো উপস্থিত ছিলেন  ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের বোর্ড অফ ডিরেক্টর  শাহ্ শাফী, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, লেখক ও সংগঠক জিসান আহমেদ, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে কবি ও  সাহিত্যিক  সৈয়দ কাহের অতিথিদের হাতে  “সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০২৫” স্মরণিকা  তুলে দেন।

এ সময় সভাপতির বক্তব্যে মকিস মনসুর  বলেন,  এ জাতীয় কাজ বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে  এগিয়ে নিয়ে যাবে।  নতুন প্রজন্মের মধ্যে লেখালেখিতে আগ্রহ সৃষ্টি হবে।  বিশেষ করে যুক্তরাজ্যে প্রয়োজন নাকি।  দলমত নির্বিশেষে  এসব অনুষ্ঠানে  সম্মিলিতভাবে সকলের এগিয়ে আসা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com