বিশ্ব ডিম দিবসে উপলক্ষে মৌলভীবাজারে আলোচনাসভা ও র্যালি
October 11, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করেছে জেলা প্রাণীসম্পদ দপ্তর।
শুক্রবার ১০ অক্টোবর মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জামেয়া আরাবিয়া ইসলামিয়া টাইটেল মাদরাসা ও এতিমখানায় ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আশরাফুল আলম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: শাহীনুল হক, ভেটেরিনারি সার্জন, ডা. নিরোধ চন্দ্র সরকার।
এছাড়াও এসময় প্রাণীসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ডিমের উপকারীতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।



মন্তব্য করুন