সাড়া দেশে ন্যায় মৌলভীবাজারে টাইফয়েড টিকা দেওয়া শুরু

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো সাড়া দেশে ন্যায় মৌলভীবাজারে টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে। রোববাবর ১২ অক্টোবর সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হয়।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর মৌলভীবাজার সহকারী পরিচালক চৌধুরী রাজিব মোস্তফা, ডা: বর্ণালী দাশ সহ অন্যন্যন্যরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে। শহরের পথশিশুদের টিকাদানের দায়িত্বে থাকবে বিভিন্ন এনজিও।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান জানিয়েছে, জন্মসনদবিহীন শিশুরাও এই টিকার আওতায় থাকবে যাতে কেউ বাদ না পড়ে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকা কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত এই টিকাটি সম্পূর্ণ নিরাপদ। ইতিমধ্যে নেপাল, পাকিস্তানসহ আটটি দেশে সফলভাবে ব্যবহার হয়েছে। কোনো দেশেই বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
অভিভাবকেরা সন্তানদের নিবন্ধনের জন্য https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে পারবেন। নিবন্ধনের পর সরাসরি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।



মন্তব্য করুন