পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে মৌলভীবাজার জামায়াতের মানববন্ধন
October 15, 2025,

স্টাফ রিপোর্টার : পিআর পদ্ধতি নির্বাচনসহ ৫ দফা দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মো: সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলীর পরিচালনায় বক্তব্য রাখেস জেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুর রব, সাবেক জেলা সেক্রেটারী আব্দুস সুবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমি মো: ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি মোরশেদ আলম চৌধুরী, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনসহ অনেকে।



মন্তব্য করুন