মৌলভীবাজারে এডাবের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে এসোশিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এর মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর মৌলভীবাজারের কুসুমবাগ এলাকায় আব্দা বহুমুখী যুব সংঘের হল রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।
এডাবের জেলা সভাপতি এস এ হামিদ ও সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর সঞ্চালনায় সভায় জেলার ১০ টি বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক পরিতোষ দেব। এসময় বক্তব্য রাখেন মিজানুর রহমান আলম, মোহন চন্দ্র দেব, সাজ্জাদুর রহমান, মো: মাহাজারুল ইসলাম, শামীম আহমেদ, এইচ এম শাহীন, মো: আতিকুর রহমান, মো: শহিদুর রহমান প্রমূখ। পরে এডাব মৌলভীবাজার জেলা শাখার ২০২৫/২৮ নতুন কমিটি ঘোষণা করা হয়।
তিন বছর মেয়াদের কমিটিতে ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ-কে সভাপতি ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব-কে পূনরায় সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।



মন্তব্য করুন