মৌলভীবাজারে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতা ২০২৬ বাছাই পর্ব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়ে।
শুক্রবার ১৭ অক্টোবর মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ‘জাবালে নূর মাদ্রাসায়’ হিফজুল কুরআন জেলা পর্যায়ে দিনব্যাপী বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ৬৫ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে বাছাই করা হয় ৮ জনকে। বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী হাসানুজ্জামান।
বাছাই পর্বে অতিথি হিসেব উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, জাবালে নূর মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ ক্বারী নূরুল হক, মাদ্রাসার সভাপতি দেলোয়ার হোসেন, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন।
উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস্য মো: মফিজ আহমদ, ইমাম হোসেন, আবুল কালাম, মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠাতা সৈয়দ আনকার আলী ও শাহীদুর রহমান সহ অন্যন্যরা।
পূর্ণ ৩০ পারা কোরআন মজিদের অনুর্ধ ১৬ বছর বয়সী হাফিজগণ এতে অংশ নেন। মিডিয়া পার্টনার হিসেবে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি’র মাধ্যমে পবিত্র রমজান মাসে প্রতিদিন বাদ আছর সেরা হাফেজদের তেলাওয়াত পরিবেশিত হবে।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৪ জনকে যথাক্রমে ৪ লাখ, ৩ লাখ,২ লাখ ও ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান সহ পবিত্র ওমরা পালনে সুযোগ থাকবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহনকারীদের জন্য মোট ২৫ লক্ষ টাকা পুরষ্কার রয়েছে।



মন্তব্য করুন