যমুনা ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার স্থান পরিবর্তন

স্টাফ রিপোর্টার : যমুনা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার (এস এম ই/কৃষি) শাখার স্থান পরিবর্তন করা হয়েছে। রোববার ১৯ অক্টোবর সকালে শহরের বেরিরপাড় এলাকায় এম আর টাওয়ার এর ২য় তলায় স্থানান্তর উপলক্ষে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
নতুন স্থানে ব্যাংক এর শাখা কার্যক্রম শুরু সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব ব্যাংকিং অপারেশন ডিভিশন ইভিপি মোহাম্মদ আব্দুস সোবহান, যমুনা ব্যাংক পিএলসি, সিলেট বিভাগীয় প্রধান এসএভিপি মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, যমুনা ব্যাংক পিএলসি, গোয়ালাবাজার শাখা এভিপি এ এস এম শামীম চৌধুরী, যমুনা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা এফএভিপি ও ব্যবস্থাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, যমুনা ব্যাংক পিএলসি, বিয়ানিবাজার শাখা এসইও এবং ব্যবস্থাপক শাহেদ আহমদ। এসময় ব্যাংক কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ফার্স্ট অফিসার, ডিবিএ সাব ব্রাঞ্চ, ইনচার্জ মোহাম্মদ শরীফুল আলম সরকার।
গ্রাহকের মধ্যে বক্তব্য রাখেন, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ ছাদিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার এক্সিকিউটিভ অফিসার, অপারেশন ম্যানেজার আবু তাহের সিদ্দিকি, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, এ এস এম শামীম চৌধুরী, মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার, শাহেদ আহমদ সহ ব্যাবসায়ীগণ।



মন্তব্য করুন