মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ ২ : ৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের ডেভিল হান্ট অভিযান ফেইজ ২ এর অধিনে ৮ জন গ্রেফতার হন।
তারা হলেন : ১) মোঃ মমদুদ হোসেন, পদবি: সাংগঠনিক সম্পাদক, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ; সভাপতি, ৫নং ব্রাহ্মনবাজার ইউনিয়ন আওয়ামী লীগ; চেয়ারম্যান, ৫নং ব্রাহ্মনবাজার ইউপি।
২) আব্দুল হক ওরফে রমজান, পদবি: সভাপতি, পদিনাপুর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৪নং কাগাবালা ইউপি।
৩) মোঃ কবির মিয়া, পদবি: সাধারণ সম্পাদক, ওলামা লীগ জুড়ী উপজেলা।
৪) সেলিম আল দীন প্রকাশ সেলিম মিয়া, পদবি: সাধারণ সম্পাদক, ১৩নং কর্মধা ইউনিয়ন শ্রমিক লীগ।
৫) হাবিবুর রহমান, পদবি: কর্মী, ৭নং তালিমপুর ইউনিয়ন যুবলীগ।
৬) আলমগীর হোসেন, পদবি: শ্রমিক লীগের সক্রিয় কর্মী, কালীঘাট শ্রীমঙ্গল।
৭) রাশেদুল ইসলাম, পদবি: শ্রমিক লীগের সক্রিয় কর্মী, (শাপলাবাগ রেললাইন, রহিম মিয়া বাড়ি), থানা—শ্রীমঙ্গল, জেলা—মৌলভীবাজার।
৮) আব্দুল কালাম আজাদ, পদবি: আওয়ামী লীগ কর্মী, ঠিকানা: নিতেশ্বর, ১২নং গিয়াসনগর ইউপি, থানা ও জেলা—মৌলভীবাজার।



মন্তব্য করুন