গোরারাই গ্রামে সড়কে লাইটিং এর উদ্বোধন

December 23, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই গ্রামে প্রবাসীদের অর্থায়নে গ্রামের সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে ৪০টি রোড লাইট স্থাপন করা হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার এসোসিয়েশনের সভাপতি জামাল হোসেন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা বিএনপির সদস্য মুহিতুর রহমান হেলাল, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী ফখরুল ইসলাম, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ এবাদুর রহমান চৌধুরী লাহিন, সাবেক সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সাবেক সভাপতি আব্দুল মুমিন, প্রবাসী রায়হান চৌধুরী, প্রবাসী আবু নাসের রাব্বি, সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন সামছু, সহ-সভাপতি শাহজান চৌধুরী, অর্থ সম্পাদক আশরাফ মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com