কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

December 23, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার পতনঊষারে নারী শিক্ষার প্রসার ও এলাকার শিক্ষা উন্নয়নের লক্ষ্যে নবপ্রতিষ্ঠিত হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর এর আনুষ্ঠানিক শুভসূচনা করেন শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী। এসময় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, শিক্ষক ফয়েজুর রহমান চৌধুরী, সমাজ সেবক জহুর আলী, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল হান্নান, সমাজ সেবক সুলেমান আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আলমগীর চৌধুরী, ইমদাদ রাহাতসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। ভিত্তিপ্রস্তরের প্রারম্ভে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com