অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণমূলক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান

December 25, 2025,

স্টাফ রিপোর্টার : ১০ নং নাজিরাবাদ ইউনিয়ন এর অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের স্মৃতিচারণমূলক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এম. মছলন মিয়া কে.জি এন্ড হাই স্কুল এর উদ্যোগে স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাইলস্টোন আ্যডুকেশন সেন্টার এম মছলন মিয়া কে.জি. এন্ড হাই স্কুল এর শিক্ষক চয়ন বৈদ্য’র সঞ্চালনায় এবং এম. মছলন মিয়া কে.জি এন্ড হাই স্কুলের পরিচালক মইন উদ্দিন আহমদের সভাপতিত্বে আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১০ নং নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সৈয়দ এনামুল হক রাজা, বর্তমান চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ, দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার সূত্রধর। এ সময় নাজিরাবাদ ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ছাড়াও এম. মছলন মিয়া কে.জি এন্ড হাই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও গীতা পাঠ করা হয় এবং পরবর্তীতে সবাই দাড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার পর অত্র স্কুলের শিক্ষার্থীরা অতিথি ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো: আনোয়ার অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করে তুলতে সচেতন হতে হবে। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মানে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের জন্য এম. মছলন মিয়া কে.জি এন্ড হাই স্কুল কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কে.জি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com