শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকে বিপন্ন প্রজাতির ভোঁদড়ের মৃ/ত্যু

December 28, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল হাইল হাওরে মৎস্যজীবির পাতানো জালে আটকে একটি বিপন্ন প্রজাতির ভোঁদড়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার ২৬ ডিসেম্বর শ্রীমঙ্গল হাইল হাওর এলাকার  রউয়া বিলে মৎস্যজীবির পাতা সুতার জালে আটকা পড়ে প্রাণীটি মারা যায়।

জালে আটকে থাকা প্রাণীটিকে দেখতে পেয়ে স্থানীয় মুশাহিদ মিয়া নামের এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভোদড়টিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। সজল দেব জানান, তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিম নিয়ে ভোঁদড়টিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছান। পৌঁছে দেখেন একটি বিপন্ন প্রজাতির ভোঁদড় মৃত অবস্থায় জালে আটকে আছে।  তিনি আরও জানান, উদবিড়াল বা ভোঁদড় হলো এক ধরনের আধা জলচর, স্তন্যপায়ী প্রাণী যা মূলত মাছ খেয়ে বেঁচে থাকে এবং বিভিন্ন নামে পরিচিত, যেমন ধেড়ে বা উদ; এরা খুব বুদ্ধিমান ও খেলাধুলাপ্রিয় এবং বাংলাদেশে এরা বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে, বিশেষত সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিমের জলাভূমিতে এদের দেখা মেলে। এ প্রজাতির ভোঁদড় আমাদের হাইল হাওর ও জলাশয় গুলোতে সচরাচর দেখা মিললেও এখন আর তেমন একটা দেখা মিলেনা। উদ্ধারকৃত মৃত ভোঁদড়টিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com