বেগম খালেদা জিয়ার কবর খনন পরিদর্শনে এম নাসের রহমান

December 31, 2025,

স্টাফ রিপোর্টার : কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ৩০ ডিসেম্বর রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য নাসের রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নাসের রহমান তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন, সেনাবাহিনী কর্তৃক নিরাপত্তা বলয়ের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মাজারের ভিতরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর খনন কার্যক্রম দেখতে তিনি ও তার বন্ধু সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সেখানে গিয়েছি। শহীদ প্রেসিডেন্টের কবরের ঠিক উত্তর সাইডে দেশ মাতাকে দাফন করা হবে।

স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কার্যক্রম তদারকি এবং নিরাপত্তা নিশ্চিত করেছেন। দর্শনার্থী ও সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com