উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ বশির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য বকসী কাওছার রশীদ। এছাড়াও উপাধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান সহ মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বক্তারা সরকারের এ উদ্যোগকে শিক্ষাবান্ধব ও যুগোপযোগী আখ্যা দিয়ে বলেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা অর্জন ও দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



মন্তব্য করুন