মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নুরে আলম হামিদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

January 3, 2026,

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল কর্তৃক মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে মাওলানা শেখ নুরে আলম হামিদী মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

উল্লেখ্য, উক্ত আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা শেখ নুরে আলম হামিদী ‘রিকশা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com