কবি, লেখক, সাহিত্যিক পাঠক সম্মননা অনুষ্ঠিত

January 4, 2026,

স্টাফ রিপোর্টার : জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদদের আয়োজনে কবি, লেখক, সাহিত্যিক পাঠক সম্মননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩ জানুয়ারি শহরের পৌর মিলনায়তনে সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লে. কর্ণেল অধ্যক্ষ আতাউর রহমান পীর। সম্মননা অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক গবেষক অধ্যক্ষ নন্দলাল শর্মা, কবি অধ্যক্ষ মামুনুর রশিদ, লেখক গবেষক আফতাব আহমদ, কবি অধ্যক্ষ আবুল খান আজাদ, প্রবীন সাংবাদিক মনসুর উদ্দিন ইকবাল প্রমখ।

দ্বিতীয় অধিবেশনে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ কর্তৃক কবি, সাহিত্যিক, লেখক ও পাঠক মিলনমেলা ২০২৬ অনুষ্ঠানের সংগঠনের সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবু সভাপতিত্ব করেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

বিশেষ অতিথি ছিলেন লে. কর্ণেল আলী আহমদ, অধ্যক্ষ জাহান আরা খাতুন, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, অধ্যক্ষ রসময় মোহন্ত প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com