এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বোরহান উদ্দিন সোসাইটির কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে শহরের শ্রীমঙ্গল রোডে রশিদিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, বিআইএস ইন্টারন্যাশনাল এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি এন্ড টি জিমের স্বত্বাধিকারী সৈকত চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, অর্থ সচিব নাজমুল হোসাইন, টিম মেম্বার ও সৌদিয়া কার সেন্টার ও নিউ পানশি রেস্টুরেন্ট হাইওয়ে এর স্বত্বাধিকারী আকরাম হোসেন, নির্বাহী পরিচালক মো: মনির উদ্দিন, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, টিম মেম্বার রেদওয়ান আহমদ ছামী সায়েম চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য যে কয়েকদিন পূর্বে বিদ্যুৎ থেকে আগুন লেগে শিক্ষার্থীদের আসবাবপত্র পুড়ে যায় তাই এই প্রচন্ড শীতে কিছুটা হলেও সহায়তা করবে কম্বলটি, শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত এটি পেয়ে।



মন্তব্য করুন