মাও: ইসলাম উদ্দীন এর মা’য়ের ইন্তেকালে জেলা নেতৃবৃন্দের শোক

January 7, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন এর মমতাময়ী মা’য়ের ইন্তেকালে জেলা নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ৭ জানুয়ারি বুধবার দুপুর ২ঘটিকায় বর্ষিজোড়ার হাফিজিয়া মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজার সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী, জেলা শাখার সিনিওর সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী, সহ-সাধারন সম্পাদক ও মৌলভীবাজার-৩ সদর রাজনগর আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রহমত আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা শামসুল ইসলাম ওলিপুরী, পৌর শাখার সহ সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক আজিজুর রহমান জাহিন, খেলাফত ছাত্র মজলিস এর জেলা সহ সভাপতি মাজহারুল ইসলাম, পৌর শাখার দায়িত্ব শীল মো: এহসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com