কমলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরুস্কার বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বড়চেগ ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরুস্কার বিতরন করা হয়।
বুধবার ৭ জানুয়ারি বেলা ২ ঘটিকার সময় সিরাজুল ইসলাম বুলবুল এর বাড়িতে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বড়চেগ গ্রামের কৃতি সন্তান সিরাজুল ইসলাম বুলবুল, ডাক্তার রিংকু দেবনাথ, ক্বারি বেলাল হোসেন এর সার্বিক সহযোগীতায় এ আয়োজন করা হয়।
মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ক্বারি বেলাল হোসেন এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়চেগ ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ দেবনাথ, বড়চেগ ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাক্তার রিংকু দেবনাথ, ১নং রহিমপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মোছাম্মত খুশবা বেগম, বড়চেগ মন্দিরের সভাপতি নারায়ন দেবনাথ, ১নং রহিমপুর ইউ.পির সাবেক সংরক্ষিত মহিলা সদস্য আম্বিয়া বেগম, পশ্চিম বড়চেগ জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, আব্দুল আজিজ, আব্দুল মুকিদ, বিশিষ্ট মুরব্বী ফুল মিয়া সহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল আলী, মোহাম্মদ ঈমানি মিয়া, রাজেন্দ্র সাওতাল, গণেশ সাওতাল, নেছার মিয়া, সাজেল মিয়া, ফয়ছল আহমেদ, নিবাষ সাওতাল, লন্ডন প্রবাসী রিনা বেগমসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন