আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ বৈষম্য বিরোধী নেতার

January 10, 2026,

স্টাফ রিপোর্টার : জমি সংক্রান্ত ক্রয়-বিক্রয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ বৈষম্য বিরোধী নেতার।
১০ জানুয়ারি শনিবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবে আবুল চৌধুরীকে আওয়ামী লীগ নেতা অভিযোগ এনে সংবাদ করেছেন বৈষম্য বিরোধী নেতা পাবেল আহমদ রাফি নামে এক ভুক্তভোগী।
মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার রাজু আহমেদ সাজন মিয়ার ছেলে পাবেল আহমদ রাফি। তার লিখিত ও মৌখিক বক্তব্যে বলেন, গত ৬ জানুয়ারী ২০২৬ইং তারিখে আবুল চৌধুরী মনুমুখ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথাবর্তা ও বিশদগার করেন।
পাবেল জানান, তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটি, বিএসসি ইন ইলেটিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করেন। প্রয়োজন ব্যতিত মৌলভীবাজার আসেননা। গত বছর তার দুইটি সিএনজি গাড়ি চুরি হয়। একটি গরু চুরি হয় ও দুটি দোকান চুরি হয়। এই সমস্ত ঘটনাক্রমে পুলিশ প্রশাসনের সাথে সব সময় যোগাযোগ রাখতে হয় গাড়ি গুলোর সন্ধান বের করার জন্য। আবুলদের সাথে পারিবারিক কোন্দলের কারণে অলৌকিক ভাবে এই ঘটনাগুলো ঘটে। এযাবৎ কালে আমি কোনো মামলার বাদী কিংবা স্বাক্ষী নই। তিনি বৈষম্য বিরোধী কোন মামলার সাথে সংশ্লিষ্টতা নেই। কে বা কাহারা আসামী তাহাও জানেননা। কাউকে গ্রেফতার বা হুমকি দেওয়া কোন প্রমান ছাড়া অযথা তার মানহানির জন্য মৌলভীবাজারের পুলিশ সুপার বরাবরে ২৪/১২/২০২৫ইং তারিখে একটি দরখাস্থ করেন আবুল। ওই আবেদন তদন্তাধীন আছে।
মূল ঘটনা আবুল চৌধুরীর সহিত আমার পরিবারের জমিজমা ক্রয় বিক্রয় সংক্রান্ত টাকা আত্মসাতের জের ধরে দ্বন্ধ রয়েছে। আবুল আওয়ামী লীগের নেতা, তাই প্রশাসন যাতে তাকে না ধরে এর জন্য তিনি মিথ্যা অপচেষ্ঠা চালাচ্ছেন।
পাবেল আরও বলেন পরিবাররের ৭১ লাখ টাকা আবুল ও তার সহযোগীরা আত্মসাৎ করেন। যাহা এলাকার সবাই জানে বিচার শালিসের কোনো সুযোগ দেয় নাই। আমার পরিবার যাথে এই টাকা উদ্ধারের কোন আইনানুগ ব্যবস্থা না নিতে পারে এই জন্য তার অপচেষ্ঠা। এ বিষয়ে ব্যাংকের কাগজাত এবং বায়নাপত্র প্রমান রয়েছে। তিনি বায়নাকৃত জমির বিক্রেতার সাথে মিলিয়া তাহার ভাই লিলু মিয়া জনৈক আহসান উল্লার নিকট হইতে গোপনে ক্রয় করিয়া উভয় লন্ডন চলিয়া যান। বর্তমানে লিলু দেশে আসিলে বিচার সালিশেরে চেষ্ঠা করেও এলাকার মুরুব্বি বার বার ব্যর্থ হন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচা ছানু মিয়া, ফুফা লৎফুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com