সানলাইট ক্লাব আয়োজিত নাইট কাবাডিতে চ্যাম্পিয়ন আমেরিকা সৌদি ডটকম
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে সানলাইট ক্লাবের উদ্যোগে আয়োজিত নাইট কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমেরিকা সৌদি ডটকম কাবাডি দল।
শুক্রবার ৯ জানুয়ারি রাত ৮টায় মৌলভীবাজারের শাহবন্দর মাইজপাড়া কাবাডি মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হয় আমেরিকা সৌদি ডটকম ও ইনান প্যারিস ক্লাব হাওরতলা (গোলাপগঞ্জ)।
হাড্ডাহাড্ডি ও উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে ইনান প্যারিস ক্লাব হাওরতলা (গোলাপগঞ্জ) ১৯ পয়েন্ট অর্জন করলেও আমেরিকা সৌদি ডটকম ২৪ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।
চ্যাম্পিয়নশিপে বিজয়ী আমেরিকা সৌদি ডটকম দলকে নগদ ১ লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে রানার্সআপ হিসেবে ইনান প্যারিস ক্লাব হাওরতলা (গোলাপগঞ্জ) পায় নগদ ৫০ হাজার টাকা।
এদিকে আমেরিকা সৌদি ডটকম কাবাডি দলের টিম মালিক যুক্তরাজ্য প্রবাসী দেবাশীষ দেব অলক ফোন কলের মাধ্যমে সানলাইট ক্লাবকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
তিনি সানলাইট ক্লাবের সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রতি বছর এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।



মন্তব্য করুন