শ্রীমঙ্গলে সাজা ও ওয়ারেন্টের আ/সা/মি গ্রে/প্তা/র

January 13, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজা ও ৮টি ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার ১৩ জানুয়ারি শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে সাজা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন (৩৬)-কে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের জানাউড়া পুরানগাও গ্রাঁমের আলী হোসেন এর ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শখে জহরিুল ইসলাম মুন্না জানান, আসামীর বিরোদ্ধে ৭ টি সিআর সাজা ওয়ারেন্ট  এবং ১ টি জিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন নিজের লেবাস পরিবর্তন করে আত্মগোপনে ছিল। আসামী নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর চোখকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন পেশা ও চেহারার রুপ পরিবর্তন করে। অবশেষে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামীকে গ্রেফতার করা হয়। আসামীকে যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com