কমলগঞ্জে চা শ্রমিকের গ/লা কা/টা লা/শ উদ্ধার

February 11, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ফ্যাক্টরির সামনের সেকশন এলাকা থেকে রতন শুভকর (৩০) নামে এক চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতন চম্পারায় চা বাগানের শুকটা শুভকরের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রতন শুভকরের মরদেহ ফ্যাক্টরির সামনের এলাকায় পড়ে থাকতে দেখা যায়। তার হাত পেছনে ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় চা বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com