জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকার পক্ষ থেকে নবনির্বাচিত তিন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

February 21, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : ঢাকা থেকে পরিচালিত সামাজিক সংগঠন জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকা জালালাবাদ এলাকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেছে জালালাবাদ অঞ্চল থেকে নির্বাচিত তিনজন নবনির্বাচিত সংসদ সদস্যকে।

১৯ ফেব্রুয়ারি ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিঠু এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকাস্থ সিলেটবাসীর ঐতিহ্য অনুযায়ী সামাজিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এ ফুলেল সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন ঢাকার আজীবন সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: আব্দুল আহাদ জুয়েল চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকেরা নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com