কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা, জনগণের সেবায় সবাইকে নিয়ে এক্যবদ্ধভাবে কাজ করব-এমপি মুজিব

February 24, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জানান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো: আবুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা আরও বাড়ানোর অনুরোধ জানান। বিশেষ করে গ্রাম পর্যায়ে অপরাধ নির্মূলে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার সার্বিক নিরাপত্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com