মৌলভীবাজার ২ কুলাউড়া সাংসদ শওকতুল ইসলাম শকুকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আন্ত:নগর পারাবত এক্সপ্রেসে ঢাকা থেকে কুলাউড়া আসার পথে ভানুগাছ রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এ সময় শুভেচ্ছা জানান কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, মেডিসিন কোম্পানী রিপ্রেজেন্টেটিভ গ্রুপ কমলগঞ্জ ফারিয়ার সাবেক সভাপতি মো: জালাল উদ্দিন চৌধুরীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক উদ্যোগ জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। সংক্ষিপ্ত সৌজন্য বিনিময়ের মাধ্যমে এমপি শওকতুল ইসলাম শকু উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



মন্তব্য করুন