কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

March 23, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ১৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

২২ মার্চ কমলগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া স্মৃতিচারণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরব তুলে ধরা হয়।

উপস্থিত বক্তারা বিদ্যালয়ের দীর্ঘ ১৩৫ বছরের শিক্ষা কার্যক্রম ও সাফল্যের কথা তুলে ধরে ভবিষ্যতে এর অগ্রযাত্রা আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com