আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস
March 23, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারের দক্ষিণ চৌমুহনী সড়কের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ।
সড়কটি নিচু ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকাবাসী দুর্ভোগে পড়ছেন। এ সময় তিনি দ্রুত স্থায়ী সমাধানে আরসিসি ঢালাই ও ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দেন।
এদিকে, স্থানীয়দের পক্ষ থেকে দ্বিতীয় দিনের মতো সড়কে বালু ফেলে সাময়িকভাবে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। এমপি জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশনা দেন।



মন্তব্য করুন