পারাবত ট্রেনের ছাঁদ থেকে পড়ে যুবকের মৃ/ত্যু

March 25, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায়  পারাবত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জুবায়ের আহমেদ (১৯)। নিহত জুবায়ের উপজেলার সরইবাড়ী এলাকার ছেরাগ আলীর পুত্র।

বুধবার ২৫ মার্চ সকালে কমলগঞ্জ উপজেলার ১৬৮ নং ব্রীজ এলাকায় স্থানীয়রা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এলাকাটি রেলওয়ের আওতাধীন হওয়ায় পরবর্তীতে শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানাকে বিষয়টি অবহিত করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, নিহত যুবকের মুখের ডান পাশ থেঁতলে গেছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল জিআরপি থানা অফিসার ইনচার্জ মো: খায়রুল ইসলাম জানান, নিহত জোবায়ের  শ্রীমঙ্গল স্টেশন থেকে বুধবার সকাল ১১ টার দিকে পারাবত ট্রেনের ছাদে চড়ে ভানুগাছ যাচ্ছিল। তিনি জানান, জুবায়েরের সাথে আরো একজন ছিল। কিন্তু সে ট্রেনের ভিতরে প্রবেশ করে এবং বারণ করা সত্ত্বেও জুবায়ের ছাদে উঠে।

লাউয়াছড়া বনের ভেতরে মাগুরছড়া রেল ব্রিজের ঝাঁকুনিতে ট্রেন থেকে ব্রীজের নিচে পড়ে যায়  এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে। ময়না ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com